Google search engine
Homeঅন্যানোবরিশালে জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

বরিশালে জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

সভাপতি নিকুঞ্জ বালা পলাশ,সম্পাদক শাহীন হাফিজ

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে বরিশালে জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আমার দেশ পত্রিকার বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশ। পরে সর্বসম্মতিক্রমে তাঁকে কমিটির সভাপতি এবং দৈনিক ইত্তেফাক-এর বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়-এর বরিশাল ব্যুরো প্রধান মো. আল মামুন ও দীপ্ত টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মর্তুজা জুয়েল। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আগামীর সময়-এর বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু এবং দৈনিক যুগান্তর-এর স্টাফ রিপোর্টার এস.এন.পলাশ।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. মামুন-অর-রশিদ (দৈনিক বর্তমান), কোষাধ্যক্ষ মো. নাছির উদ্দিন (যুগান্তর), দপ্তর সম্পাদক রাতুল আহম্মেদ (ইত্তেফাক), প্রচার সম্পাদক রিপন হাওলাদার (দক্ষিণের মুখ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খন্দকার রাকিব (বরিশাল ক্রাইম নিউজ), ক্রীড়া সম্পাদক আহমেদ বায়েজিদ (অগ্রযাত্রা প্রতিদিন) এবং মহিলা বিষয়ক সম্পাদক মনিকা চৌধুরী (যুগান্তর) নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এম. জহির (সকালের সময়), সাইদ মেমন (বাংলাদেশ প্রতিদিন), এম. মোফাজ্জেল (বাসস), জিয়া উদ্দীন বাবু (আজকের পরিবর্তন), সুখেন্দু এদবর (একুশে টেলিভিশন), শাহীন হাসান (নাগরিক টেলিভিশন), খোকন আহম্মেদ হীরা (জনকণ্ঠ), মুশফিক সৌরভ (বাংলা নিউজ), এম. সালাউদ্দীন (জিএস টিভি), সাকিল মাহমুদ (দেশ টিভি), মাসুদ রানা (নিউ নেশন) এবং আরিফ হোসেন (বিজয় টিভি)।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের একাধিক সংগঠন থাকলেও পেশাগত অধিকার ও নিরাপত্তার প্রশ্নে অনেক সময় কার্যকর ভূমিকা দেখা যায় না। এ পরিস্থিতিতে সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্যাতনের ঘটনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার উদ্দেশ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হয়রানি, হামলা বা নির্যাতনের ঘটনায় সংগঠনটি তাৎক্ষণিক ও কার্যকর ভূমিকা পালন করবে। পাশাপাশি বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সহযোগিতায় সাংবাদিকবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments