Google search engine
Homeআইন আদালতআ.লীগ নেতার বাড়িতে লক্ষ্মীপূজার দাওয়াতে গিয়ে আটক ৭

আ.লীগ নেতার বাড়িতে লক্ষ্মীপূজার দাওয়াতে গিয়ে আটক ৭

গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের স্বজনদের দাবি, লক্ষ্মীপূজার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে তাঁরা ওই বাড়িতে গিয়েছিলেন। তবে পুলিশ বলছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সৈকত গুহ পিকলুর ছোট ভাই ও উপজেলা যুবলীগের সাবেক সদস্য সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদারসহ সাতজন।

সৈকত গুহ পিকলুর ভাষ্য, তাঁদের বাড়িতে লক্ষ্মীপূজার আয়োজন চলছিল। এ উপলক্ষে কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। রোববার সন্ধ্যার আগে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক তাঁদের বাড়িতে গিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেন। পরে পূজার অনুষ্ঠানে যোগ দিতে আসা ছয়জন এবং তাঁর ছোট ভাই পিন্টু গুহকে পুলিশে দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

আটক ব্যক্তিদের মধ্যে পলাশ হাওলাদার আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে রাজনৈতিক মামলার আসামি ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে সোমবার সকালে আদালতে পাঠানো হবে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments