Google search engine
Homeঅন্যানোজাতীয় যুব দিবসে বরিশালে পরিচ্ছন্নতা অভিযান

জাতীয় যুব দিবসে বরিশালে পরিচ্ছন্নতা অভিযান

বরিশাল প্রতিনিধি: জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে বরিশালে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় নিজ হাতে ঘাস কাটা ও ময়লা-আবর্জনা পরিষ্কারে অংশ নেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ ও জেলা প্রশাসক মামুন খন্দকার।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় নগরীর ত্রিশ গোডাউন এলাকার সেলফি রোডে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকার, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। তাঁরা নিজেরাই ঘাস কাটা, ঝোপঝাড় পরিষ্কার ও সড়কের পাশের ময়লা-আবর্জনা অপসারণ করেন।

এ সময় বিডি ক্লিনের সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরাও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। সম্মিলিত উদ্যোগে এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

অভিযানে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, পরিচ্ছন্নতা শুধু এক দিনের কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, এটিকে দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। নিজের শহর ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। বিশেষ করে যুবসমাজকে এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে এগিয়ে আসতে হবে।

জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। জাতীয় যুব দিবসের এ উদ্যোগ তরুণদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে বরিশাল নগরীকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments