Google search engine
Homeঅন্যানোধানখেতে বাঘ,ড্রোন দিয়ে অবস্থান শনাক্তের চেষ্টা বিজিবির

ধানখেতে বাঘ,ড্রোন দিয়ে অবস্থান শনাক্তের চেষ্টা বিজিবির

মাজারুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারত থেকে আসা একটি বাঘ এখনো ধানখেতে অবস্থান করছে। বাঘটিকে চারদিক থেকে ঘিরে রেখেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও স্থানীয় লোকজন। রাতে ড্রোন ব্যবহার করে বাঘটির অবস্থান শনাক্তের চেষ্টা করছে বিজিবি।

রোববার (২৫ অক্টোবর) বিকেল চারটার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্ত দিয়ে বাঘটি বাংলাদেশে প্রবেশ করে বলে জানিয়েছে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন। এ সময় বাঘের আক্রমণে নারীসহ তিনজন আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন আমঝোল এলাকার শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) ও নজরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শরিফা বেগম বাড়ির পাশের ধানখেতে তাঁর পালিত ছাগল খুঁজতে যান। ছাগলটির কাছে পৌঁছালে আগে থেকে সেখানে থাকা বাঘটি তাঁর ওপর হামলা করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে বাঘের হামলায় আরও দুজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক (মোনা) বলেন, সীমান্তের কাছাকাছি এলাকায় ঘটনাটি ঘটেছে। বাঘটি এখনো একটি ধানখেতে অবস্থান করছে। বিজিবি ও স্থানীয় লোকজন চারদিক থেকে সেটিকে ঘিরে রেখেছেন।

১৫ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ও গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়নের অধিনায়কসহ একটি টহল দল ঘটনাস্থলে রয়েছে। বাঘটিকে নিরাপদে উদ্ধারের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

রাতে বাঘটির অবস্থান শনাক্ত করতে ড্রোন ব্যবহার করে বিজিবি। এ ছাড়া সীমান্ত এলাকায় মাইকিং করে স্থানীয় লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments