Google search engine
Homeঅন্যানোপরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

রোববার (২৭ সেপ্টেম্বর) নগরীর সদর রোড ও দলীয় কার্যালয় এলাকায় পৃথক কর্মসূচি পালন করে মহানগর বিএনপি, জেলা শ্রমিক দল ও বরিশাল সদর উপজেলা বিএনপি।

সকালে নগরীর জিলা স্কুল মোড় থেকে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। এর আগে সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং সদস্যসচিব জিয়াউদ্দিন শিকদারসহ নেতারা বক্তব্য দেন।

বক্তারা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments