নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবের আগমন উপলক্ষে জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার,১ জুলাই বিকেলে বরিশালের চাঁদমারি আইএবি কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, শাহ ইফতেখার তারিক ও মাওলানা নেছার উদ্দিন এবং সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান ও শেখ ফজলুল করিম মারুফ।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক লোকমান হাকিমসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

