Google search engine
Homeঅন্যানোআহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

নিজস্ব প্রতিবেদক: কুয়াকাটায় প্রকাশিত সংবাদের জেরে হামলার শিকার হওয়া দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি কে. এম. বাচ্চুকে দেখতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতারা।

তারা আহত সাংবাদিকের খোঁজখবর নেওয়ার পাশাপাশি হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শনিবার (২৫ জুলাই) দুপুরে হাসপাতালে গিয়ে কমিটির নেতারা কে. এম. বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও দৈনিক আমার দেশ-এর ব্যুরো চিফ নিকুঞ্জ বালা পলাশ, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক সময়ের আলো-এর ব্যুরো চিফ এম. মোফাজ্জেল, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বর্তমান-এর ব্যুরো চিফ মো. মামুন-অর-রশিদ, কার্যনির্বাহী সদস্য জিয়া উদ্দিন বাবু, ক্রীড়া সম্পাদক আহমেদ বায়েজিদ, সদস্য লিটন বায়েজিদ, কাজী সাইফুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্য।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে কুয়াকাটা চৌরাস্তার ডাকবাংলোর সামনে থেকে ৪-৫ জন দুর্বৃত্ত কে. এম. বাচ্চুকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে তার দুই পা ও মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সাংবাদিক কে. এম. বাচ্চুর অভিযোগ, সম্প্রতি ধর্ষণচেষ্টার একটি ঘটনা এবং অবৈধ দোকানপাট নিয়ে প্রকাশিত সংবাদের জের ধরে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে। তার দাবি, ছাত্রদল ও যুবদলের কয়েকজন কর্মী এ হামলার সঙ্গে জড়িত এবং হামলার সময় তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments