বুধবার, মে ২০, ২০২৬
Google search engine
HomeUncategorizedনগরীর সৌন্দর্য বর্ধণে চৌমাথা লেকে দৃষ্টিনন্দন মিউজিক্যাল ফোয়ারার উদ্বোধন

নগরীর সৌন্দর্য বর্ধণে চৌমাথা লেকে দৃষ্টিনন্দন মিউজিক্যাল ফোয়ারার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ নগরীর সৌন্দর্য বর্ধন ও বিনোদনের পরিধি বাড়াতে বরিশাল নগরীর চৌমাথা লেকে দৃষ্টিনন্দন মিউজিক্যাল ফোয়ারার উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এড.বিলকিস আক্তার জাহান শিরীন।

বুধবার,(২০ মে)বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই দৃষ্টিনন্দন ফোয়ারাটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিসিসি প্রশাসক শিরীন বলেন, “বরিশালবাসীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নগরী উপহার দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। চৌমাথা লেকের এই মিউজিক্যাল ফোয়ারাটি নগরীর সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি নাগরিকদের বিনোদনের একটি নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারীসহ বিসিসির বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক দর্শনার্থী অনুষ্ঠানে অংশ নেন।

দীর্ঘ প্রতীক্ষার পর মিউজিক্যাল ফোয়ারাটি চালু হলে বর্ণিল আলোর ঝলকানি ও জলের ছন্দময় নৃত্যে মুগ্ধ হয়ে ওঠেন উপস্থিত দর্শনার্থীরা। পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments