Google search engine
Homeঅন্যানোবরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের সংঘর্ষ,নিহত ১-আহত ২৫

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের সংঘর্ষ,নিহত ১-আহত ২৫

বরিশাল প্রতিনিধি: বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তূর্য ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে পটুয়াখালীগামী আবির-আব্দুল্লাহ পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী গ্রিন ভিউ পরিবহনের বাসের সংঘর্ষ হয়। মহাসড়কের একটি বাঁকে বৈরী আবহাওয়ার মধ্যে বাস দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের তীব্রতায় বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় গ্রিন ভিউ পরিবহনের এক হেলপার বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় দুই বাসের চালক ও যাত্রীসহ অন্তত ২৫ জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ দুর্ঘটনায় একজন নিহত ও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments