Google search engine
Homeঅন্যানোবরিশালে ভোক্তা অধিকার অভিযানে ২৩ হাজার টাকা জরিমানা

বরিশালে ভোক্তা অধিকার অভিযানে ২৩ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর স্টিমার ঘাট, স্বরোড, নবগ্রাম রোড ও চৌমাথা এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান চালিয়ে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার দুপুরে পরিচালিত এ অভিযানে ফল, গ্যাস, ডিমসহ বিভিন্ন পণ্যের দোকান ও প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

অভিযানে ছয়টি ফলের দোকান, একটি রেস্টুরেন্ট, একটি ওষুধের দোকান ও একটি মুদি দোকানে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।

তারা জানান, জনস্বার্থে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments