Google search engine
Homeঅন্যানোসাংবাদিকদের দিয়েই তথ্য কমপ্লেক্সের যাত্রা শুরু চান-তথ্যমন্ত্রী

সাংবাদিকদের দিয়েই তথ্য কমপ্লেক্সের যাত্রা শুরু চান-তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে নির্মাণাধীন বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী হিসেবে সাংবাদিকদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।

রবিবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর কাশিপুরে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, আধুনিক তথ্য কমপ্লেক্সটি শুধু তথ্যসেবার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; এটি বিনোদন, জ্ঞান আহরণ ও গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্মাণকাজ শেষ হওয়ার পর দ্রুত এটিকে সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে সাংবাদিকদের কার্যকরভাবে ব্যবহারের সুযোগ দেওয়ার কথা জানান তিনি।

তিনি বলেন, “তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী হবে বরিশালের গণমাধ্যম জগতের ব্যক্তিত্বরা।” সাংবাদিকদের মাধ্যমে এর কার্যক্রম দ্রুত সেবামুখী ও দক্ষ করে তোলার আহ্বান জানান মন্ত্রী।

জহির উদ্দিন স্বপন বলেন, তথ্য কমপ্লেক্সে প্রতিদিন একাধিক সিনেমা প্রদর্শনের পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে টিকিট সংগ্রহ, উন্নত আর্কাইভ, প্রযুক্তিনির্ভর জ্ঞান আহরণ ও গবেষণার সুযোগ থাকবে। তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির বিষয়টিও এখানে গুরুত্ব পাবে।

তিনি আরও বলেন, সরকার দেশে সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর তথ্য কমপ্লেক্স নির্মাণ করছে। প্রযুক্তির বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে যাবে। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, জ্ঞাননির্ভর ও আধুনিক উন্নয়নের দিকে দেশকে এগিয়ে নিতে হবে।

বরিশাল নগরীর কাশিপুরে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ তথ্য কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবুল জলিল।

অনুষ্ঠানে বরিশালের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, বিএমপি কমিশনার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments