Google search engine
Homeঅন্যানোঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ,গাছের গুঁড়িতে আগুন

ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ,গাছের গুঁড়িতে আগুন

বরিশাল প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কের দুটি পৃথক স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। একটি স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাঁশের চেরা বোঝাই ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে তাতে অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার সন্ধ্যার পর এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৭টার দিকে উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় মহাসড়কের পাশে থামানো বাঁশের চেরা বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে একই উপজেলার খাঞ্জাপুর ফকিরবাড়ি এলাকায় মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে তাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পৃথক দুটি ঘটনার পর এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাটাজোর বাইচখোলা এলাকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, ১৯ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এসব নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে নির্দিষ্ট কাউকে দায়ী করা হয়নি।

থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের কার্যক্রম এবং জনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments