বরিশাল প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র্যালি করেছে মহানগর বিএনপি।
শনিবার (৭ নভেম্বর) বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালিতে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (সুমন) এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য জিয়াউদ্দিন সিকদারসহ মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
র্যালিতে নেতাকর্মীরা ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ধারণ করে দলীয় স্লোগান দেন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরেন। বর্ণাঢ্য আয়োজনে পুরো র্যালিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

