Google search engine
Homeঅন্যানোহাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও'র মতবিনিময়

হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময়

মাজারুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা প্রণয়ন বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার শহিদুল ইসলামের তত্ত্বাবধানে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।

সভায় প্রধান সমন্বয়ক হিসেবে শ্রেণিপাঠদান পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন দিক উপস্থাপন করেন সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তহিজার রহমান।

এ সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু তাহের, সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সাজ্জাদুল পারভেজসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানরা।

সভায় বক্তারা ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠদান কার্যক্রম আরও পরিকল্পিত ও সমন্বিত করার লক্ষ্যে শ্রেণিপাঠদান পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments