শনিবার, মে ১৬, ২০২৬
Google search engine
Homeআইন-শৃঙ্খলা বাহিনীর‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন গ্রেফতার

র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন গ্রেফতার

নিউজ ডেস্কঃ দীর্ঘদিন আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না, র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন গ্রেফতার।

শুক্রবার,(১৫মে) র‍্যাব-৮ এর মিডিয়া সেল থেকে গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়,গ্রেফতারকৃত ইকবাল হোসেন কে হত্যা মামলায় চট্টগ্রামের মহানগর অতিরিক্ত দায়রা জজ যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এরপর থেকেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন দীর্ঘদিন আত্মগোপনে থাকেন।

র‍্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় র‍্যাব-৮, সিপিএসসি, ভোলা ক্যাম্প এবং র‍্যাব-৭ চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরের চাঁন্দগাও থানা এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ ইকবাল হোসেন (২৮), ভোলা জেলার লালমোহন উপজেলার দেবিরচর এলাকার খাইগোবাড়ি বেড়ীবাধ এলাকার বাসিন্দা।

গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম মহানগরের চাঁন্দগাও থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments