Google search engine
HomeUncategorizedজাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলার সভাপতি মামুন,সেক্রেটারি আরিফ

জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলার সভাপতি মামুন,সেক্রেটারি আরিফ

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২০ জুন শনিবার বিকেল তিনটায় নগরীর সদররোডস্থ হোটেল কিং ফিশার হলরুমে অনুষ্ঠিত এ সম্মেলনে জেলা ও উপজেলা শাখার শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। সম্মেলনে সদস্যদের সমর্থন ও ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি নির্বাচন করা হয়।

বরিশাল জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ ও বরিশাল বাণী’র সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিনের ব্যুরো চীফ মোঃ আরিফুর রহমান খান।

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি ও বরিশাল বিভাগীয় সভাপতি এম.আর প্রিন্স নির্বাচন পরিচালনা করেন।

কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুস সালাম (স্বাধীনপত্র), মুজিব ফয়সাল (এসএ টিভি), জিহাদ রানা (বাংলাদেশ টুডে), মফিজুর রহমান মিলন (দৈনিক ডেসটিনি), মাসউদ সিকদার (দৈনিক মুক্তখবর) ও হাবিবুর রহমান (সংবাদ সংস্থা এফটিএন), যুগ্ম সাধারণ সম্পাদক এম.কে রানা (ভোরের কাগজ), এস এন পলাশ (যুগান্তর) ও আতিকুর রহমান চৌধুরী (দৈনিক ডেসটিনি), সহঃ সাধারণ সম্পাদক আরিফ হোসেন (বিজয় টিভি), সাংগঠনিক সম্পাদক আমিনুল শাহীন (দৈনিক আজকের বরিশাল), সহঃ সাংগঠনিক পারভেজ সরদার (দৈনিক বর্তমান), দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মুরাদ (বরিশাল মুখপত্র), সহঃ দপ্তর সম্পাদক ইমরান হোসেন (কলমের কন্ঠ), অর্থ সম্পাদক এইচ এম আসলাম (আজকাল বিডি), সহঃ অর্থ সম্পাদক শামীম মীর (আপডেট নিউজ), প্রচার সম্পাদক এম সাইফুল ইসলাম (দৈনিক দক্ষিণাঞ্চল), সহঃ প্রচার সম্পাদক নাজমুল হক মুন্না (বর্তমান), সাহিত্য সম্পাদক শাওন খান (জাগো নিউজ), আইন বিষয়ক সম্পাদক মাহফুজ ইসলাম সবুজ ( ঢাকা প্রতি‌দিন ), সহঃ আইন সম্পাদক শফিকুল ইসলাম (আজকের বরিশাল), জনকল্যাণ সম্পাদক আল আমিন (বরিশালের কথা), সমাজসেবা সম্পাদক মহিউদ্দিন মিলন (বরিশাল বাণী), ক্রীড়া সম্পাদক কামরুল আলম মামুন (দৈনিক ঘোষণা), সহঃ ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম রবি (বর্তমান), শিক্ষা বিষয়ক সম্পাদক জাকির জমাদ্দার (আজকের বার্তা), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুব্রত কুমার দাস (দৈনিক সত্য সংবাদ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুয়েল মাহমুদ (আজকের পরিবর্তন), মহিলা বিষয়ক সম্পাদক মালা রাখাইন (দৈনিক নবচেতনা), ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ জাকারিয়া (দৈনিক ঐশিবাণী)।

এছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন পারভেজ রাসেল (মাই টিভি), মুশফিক সৌরভ (বাংলানিউজ), ফাহিম ফিরোজ (মানবকন্ঠ), এইচ এম হেলাল (বরিশাল সময়), মশিউর রহমান মন্টু (ভোরের অঙ্গীকার), এম জাহিদ (ফর্মাল নিউজ), শাহজাদা হীরা (শাহনামা), মিজানুর রহমান মৃধা (আজকের বরিশাল), অপূর্ব সাইফুল (মুখপত্র), আম্মার হোসেন (আজকের ক্রাইম টাইমস), এস.এম সেলিম (আজকের বরিশাল), আরিফুর রহমান তালুকদার (বরিশাল বার্তা), রাজিব খান (কলমের কন্ঠ), শহীদুল্লাহ সুমন (ক্রাইম নিউজ), সিহাব তোহা (সকাল সংবাদ), মাসুদুর রহমান আসলাম (তালাশ বিডি), এস.এম আল আমিন (আগামীর বাংলাদেশ), লিটন বাইজিদ (বরিশাল জনপদ), লুৎফুর ক‌বির জু‌য়েল ( অাজ‌কের সুন্দরবন ), মুজাহিদুল ইসলাম ইউসুফ (বাংলাদেশ বাণী), মাসুদ রানা (ভোরের আকাশ), খলিফা মাইনুল (দখিনের মুখ), সাইফুল ইসলাম (কান্ট্রি টুডে), ছাব্বির আহমেদ অন্তর (বরিশাল বাণী), মাহফুজ ইসলাম সবুজ (ঢাকা প্রতিদিন), আনোয়ার হোসেন (ক্রাইম নিউজ) ইঞ্জিঃ এনামুল রানা (দৈনিক সুলতান) ও আরেফিন পারভেজ (জনবাণী)।

এর আগে বিগত দিনের আয় ব্যায়ের হিসাবে পেশ ও সাংগঠনিক রিপোর্ট পেশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার বরিশাল বিভাগীয় সভাপতি এম আর প্রিন্স। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নবনির্বাচিত সভাপতি মোঃ মামুন-অর-রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার পুণঃনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান খান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments