Google search engine
Homeঅন্যানোবরিশালে নাশকতার মামলায় আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার

বরিশালে নাশকতার মামলায় আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার

আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছাত্রলীগ ও যুবলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মী ছাড়াও উপজেলা আওয়ামী লীগের দুই সদস্য রয়েছেন। তাদের মধ্যে একজন স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, একজন ব্যবসায়ী এবং ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীও রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পূর্ব বাকাল গ্রামের মৃত সোলেমান সরদারের ছেলে ও বাকাল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. অলিউল রহমান, মধ্য শিহিপাশা গ্রামের হালিম খলিফার ছেলে রবিউল খলিফা, বাকাল গ্রামের হানিফ মৃধার ছেলে রাব্বি মৃধা, পূর্ব সুজনকাঠী গ্রামের রজব আলী সরদারের ছেলে ও গৈলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি কামরুল সরদার, উত্তর শিহিপাশা গ্রামের শাহে আলম সরদারের ছেলে ও গৈলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল সরদার, কালুপাড়া গ্রামের মৃত আশ্রাব সরদারের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার সরদার এবং মুড়িহার গ্রামের ইউনুস সরদারের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজিব সরদার।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, শুক্রবার আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের বাকাল পয়সা এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় ওই রাতেই থানা পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনকে রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেছেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। তার দাবি, গ্রেপ্তার মো. অলিউল রহমান বর্তমানে আগৈলঝাড়া সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির শিক্ষক। ছাত্রজীবনে তিনি বাকাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।

তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় না থাকা সত্ত্বেও আওয়ামী লীগ পরিবারের সন্তান হওয়ায় ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাজিব সরদার এবং গৈলা বাজারের ব্যবসায়ী সাইফুল সরদারকে হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলেও দাবি করেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments