Google search engine
Homeঅন্যানোঅসহায় নারী রিকশাচালক হেলেনার পাশে ইউএনও ফরিদা সুলতানা

অসহায় নারী রিকশাচালক হেলেনার পাশে ইউএনও ফরিদা সুলতানা

নিজস্ব প্রতিবেদকঃ তিন কন্যার জননী ও স্বামীহারা অসহায় নারী রিকশাচালক হেলেনা বেগমের পাশে দাঁড়িয়েছেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা। জীবিকার তাগিদে রিকশা চালিয়ে সংসার চালানো হেলেনার জীবনসংগ্রামের কথা জানতে পেরে তাঁর সহায়তায় এগিয়ে এসেছেন ইউএনও।

মঙ্গলবার (১৯ আগস্ট) হেলেনা বেগমকে নিজের কার্যালয়ে ডেকে নেন ইউএনও ফরিদা সুলতানা। এ সময় তাঁর হাতে একটি রেইনকোট, একটি বাটন মোবাইল ফোন ও কিছু শুকনো খাবার তুলে দেওয়া হয়।

হেলেনা বেগম স্বামীকে হারিয়ে তিন কন্যাসন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করছেন। পরিবারের ভরণপোষণের জন্য কারও কাছে হাত না পেতে নিজেই রিকশার হ্যান্ডেল ধরেছেন। বৃষ্টি-রোদ উপেক্ষা করে প্রতিদিন রিকশা চালিয়ে অর্জিত আয় দিয়েই সন্তানদের নিয়ে সংসার চালাচ্ছেন তিনি।

হেলেনার এই জীবনসংগ্রামে একটি রেইনকোট শুধু উপহার নয়, বরং বৃষ্টির সময় রিকশা চালানোর ক্ষেত্রে তাঁর জন্য কিছুটা সুরক্ষাও দেবে। পাশাপাশি মোবাইল ফোন ও শুকনো খাবার তাঁর দৈনন্দিন জীবনে সামান্য হলেও স্বস্তি এনে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইউএনও ফরিদা সুলতানার এমন মানবিক উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন স্থানীয়রা। তাঁদের মতে, প্রশাসনের একজন কর্মকর্তার এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সমাজের অন্যদেরও উৎসাহিত করবে।

স্থানীয়দের প্রত্যাশা, হেলেনা বেগমের মতো অসহায় ও সংগ্রামী মানুষের পাশে প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবানরাও এগিয়ে এলে তাঁদের জীবনযাত্রার কষ্ট কিছুটা লাঘব হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments