Google search engine
Homeঅন্যানোবরগুনার সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর

বরগুনার সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর

বরগুনা প্রতিনিধি: বরগুনায় কথিত চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা দৈনিক কালবেলার প্রতিনিধি সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

রবিবার (৪ অক্টোবর) বরগুনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত শুনানির জন্য ৬ অক্টোবর দিন ধার্য করেন।

আসাদ সবুজের আইনজীবী অ্যাডভোকেট মতিন বিষয়টি নিশ্চিত করে জানান,রোববার আদালতে তার জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক মঙ্গলবার জামিন শুনানির দিন নির্ধারণ করেন। এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) পক্ষে অ্যাডভোকেট মোস্তফা কাদের ও অ্যাডভোকেট বাবুল দাসসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, সংগঠনের পক্ষ থেকেই সাংবাদিক আসাদ সবুজের জামিনের আবেদন করা হয়েছে। আদালত আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন।

এর আগে গত ১ অক্টোবর রাতে সুভাষ ঘোষের দায়ের করা চাঁদাবাজির মামলায় আসাদ সবুজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মামলায় আসাদ সবুজসহ মোট ১৪ জনকে আসামি করা হয়েছে। বিএমএসএফ নেতৃবৃন্দের অভিযোগ, এলাকার নিরীহ লোকজনকে হয়রানির উদ্দেশ্যে এক কোটি টাকার চাঁদাবাজির মামলা করা হয়েছে।

তাদের দাবি, সুভাষ ঘোষের বিরুদ্ধে প্রায় সাড়ে তিন একর জমি জোরপূর্বক দখলের অভিযোগের অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিক আসাদ সবুজ মামলার আসামি হয়েছেন।

এদিকে আসাদ সবুজকে গ্রেপ্তারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিধিমালা লঙ্ঘন ও অমানবিক আচরণের অভিযোগ তুলেছে বিএমএসএফ। সংগঠনটি ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

তবে অভিযোগের বিষয়ে তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বরগুনার পুলিশ সুপার কুদরত-ই খুদা। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করবে বলেও বিএমএসএফ নেতৃবৃন্দকে আশ্বস্ত করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments