Google search engine
Homeআইন-শৃঙ্খলা বাহিনীমানবতাবিরোধী অপরাধঃ সাবেক মন্ত্রী ইনুর ১০বছরের কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধঃ সাবেক মন্ত্রী ইনুর ১০বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ার হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণা করেন।

মামলার একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়। এর মধ্যে অন্যতম অভিযোগ হচ্ছে জুলাই গণ–অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা করার নির্দেশসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়া।

একসময় প্রতাপশালী তথ্যমন্ত্রী ছিলেন হাসানুল হক ইনু। ছিলেন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক নেতাও। সেই সুবাদে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখতেন নিয়মিত। চব্বিশের জুলাই-আগস্টে চলা ছাত্র-জনতার আন্দোলন দমনেও বিভিন্ন কথা চালাচালি করতেন তারা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে আসে তাদের কয়েকটি ফোনালাপ। আর এসব কথোপকথনই মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপিত গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে ওঠে।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments