Google search engine
Homeঅন্যানোপরকীয়া ও প্রাণনাশের হুমকি,বিসিসি কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ

পরকীয়া ও প্রাণনাশের হুমকি,বিসিসি কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি করপোরেশনের কর নির্ধারণকারী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম উজ্জ্বল (৪১)-এর বিরুদ্ধে পরকীয়া, প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জি এম ফরহাদ নামে এক ব্যক্তি।

লিখিত অভিযোগে জি এম ফরহাদ দাবি করেন, চাকরির কারণে তিনি সিলেটে অবস্থান করার সুযোগে তার স্ত্রী সুখি আক্তারের সঙ্গে উজ্জ্বলের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ ও ইমুর মাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ এবং শারীরিক সম্পর্কের অভিযোগ করেন তিনি। বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করলে উজ্জ্বল বিভিন্ন সময় মুঠোফোনে তাকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, বিষয়টি পুলিশকে জানানোর পর গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ নগরীর কাউনিয়া এলাকার তার ভাড়া বাসা থেকে কাউনিয়া থানা পুলিশের একটি দল উজ্জ্বলকে গ্রেপ্তার করে। পরদিন ২৬ ফেব্রুয়ারি তাকে আদালতে পাঠানো হয়। যার মামলার নম্বর ১০/৩২ উল্লেখ করেন তিনি।

জি এম ফরহাদের অভিযোগ, বর্তমানে জামিনে মুক্ত হয়ে উজ্জ্বল পুনরায় তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করছেন এবং তাদের বাসায় যাতায়াত করছেন। একই সঙ্গে তার স্ত্রী তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন এবং সন্তানদের সঙ্গেও তাকে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, তাকে হয়রানি করার উদ্দেশ্যে তার স্ত্রীর মাধ্যমে ধর্ষণের অভিযোগসহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এসব ঘটনার পক্ষে মোবাইল ফোনের স্ক্রিনশটসহ বিভিন্ন তথ্য-প্রমাণ অভিযোগের সঙ্গে সংযুক্ত করেছেন বলে দাবি করেন জি এম ফরহাদ। বিষয়গুলো সুষ্ঠু তদন্ত করা হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।

অভিযোগকারী আরও জানান, তার স্ত্রী উজ্জ্বলের সঙ্গে যোগাযোগ করতে না চাইলে উজ্জ্বল বাসায় গিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন ও ভয়ভীতি দেখান বলে তিনি জানান । এ ঘটনায় একপর্যায়ে বাড়ির মালিকের স্ত্রী এ বিষয়ে প্রতিবাদও করেন বলে জানান ফরহাদ।

এদিকে অভিযোগকারী দাবি করেন, শহিদুল ইসলাম উজ্জ্বল চাঁদপুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর আমলে দুর্নীতির অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।

জি এম ফরহাদ বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের কাছে পুরো বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. শহিদুল ইসলাম উজ্জ্বলের বক্তব্য জানা সম্ভব হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments