বরিশাল প্রতিনিধি: বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের (বনউক) নবনিযুক্ত চেয়ারম্যান ও বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ। মহানগর ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার আহবাব সাকালান (জামি) এর নেতৃত্বে নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা জানান।
এ সময় নবনিযুক্ত চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনার অংশ হিসেবে বরিশাল নগরীকে দেশের অন্যতম আধুনিক, স্মার্ট ও শিল্পসমৃদ্ধ নগরীতে রূপান্তর করাই তাঁর লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি শুভেচ্ছা জানাতে আসা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।
এদিকে ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার আহবাব সাকালান (জামি) বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের ভাতিজা। তিনি একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ইঞ্জিনিয়ার।
বিদেশে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে রাজনীতিতে সক্রিয় রয়েছেন বলে জানান আহবাব সাকালান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখতে চান তিনি।
পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থ ও অধিকার রক্ষায় স্মার্ট, শিক্ষাবান্ধব এবং গবেষণামুখী ছাত্রদল গঠনে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন এই ছাত্রদল নেতা।

