Google search engine
Homeঅন্যানোজ্বালানি সংকট ও ‘হেবা আইন’ জনরায়ের সঙ্গে প্রতারণা: লোকমান হাকীম

জ্বালানি সংকট ও ‘হেবা আইন’ জনরায়ের সঙ্গে প্রতারণা: লোকমান হাকীম

নিজস্ব প্রতিবেদকঃ জ্বালানি সংকট নিরসনে সরকারের ব্যর্থতা এবং শরীয়াহবিরোধী ‘হেবা আইন’ পাশের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) নগরীর টাউন হল চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি প্রফেসর লোকমান হাকীম বলেন, দেশের মানুষ যখন জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নানা জনদুর্ভোগে জর্জরিত, তখন জনগণের মৌলিক সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ না নিয়ে শরীয়াহবিরোধী ‘হেবা আইন’ পাশ করা জনরায়ের সঙ্গে প্রতারণার শামিল।

তিনি বলেন, জনগণের ধর্মীয় মূল্যবোধ ও প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। জনগণের মতামত ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কোনো আইন চাপিয়ে দেওয়া হলে তা জনগণ মেনে নেবে না। একই সঙ্গে শরীয়াহ ও জনস্বার্থবিরোধী আইন বাতিলের দাবি জানান তিনি।

লোকমান হাকীম আরও বলেন, জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এ সংকট মোকাবিলায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণের ওপর বিতর্কিত কোনো আইন চাপিয়ে না দিয়ে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশ ও বিক্ষোভ মিছিল সঞ্চালনা করেন মাওলানা আবুল খায়ের আশরাফী। এতে বক্তব্য দেন মহানগরের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা লুৎফর রহমান, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা নাসির উদ্দীন নাইস, সৈয়দ নাসির আহমদ কাউসার, মাওলানা আবু জাফর, অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসের, হাফেজ মাওলানা রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে টাউন হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ইসলামী আন্দোলন, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments